দিনমজুর জাহাঙ্গীরের বাঁচার লড়াই, প্রয়োজন সহযোগিতা

উত্তম গোলদার : ‎পেশায় একজন দিনমজুর, প্রতিদিন যে কাজ পায়, সেই কাজ করে চলে সংসার। তেমনি প্রতিদিনের ন্যায় গত ২০ ডিসেম্বর গাছের ডাল কাটতে উঠেন মোঃ জাহাঙ্গীর গাজী (৩০)। ওইদিন গাছের ডাল কাটার সময় পা ফসকে পরে গিয়ে একটি পা ও মেরুদণ্ডের হাড় ভেঙ্গে গেছে।

বর্তমানে ঢাকা পঙ্গু-হাসপাতালে ভর্তি আছেন তিনি। মেরুদণ্ড , স্পাইন পলি স্ক্রু ও ৬.৫সস রড লাগবে দুইটা। স্ক্রু লাগবে ছয়টি, এগুলো টাইটানিয়াম স্ক্রু, যতদিন বেঁচে থাকবে শরীরের ভেতরে থাকবে।

তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে। এই অসহায় দম্পতির ঘরে রয়েছে ছোট্ট একটা শিশু ও স্ত্রী।

ডাক্তার বলেছেন, তার চিকিৎসার জন্য লক্ষাধিক টাকার প্রয়োজন। যা অসহায় দরিদ্র পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা ওর সম্ভব নয়।

জাহাঙ্গীরের এক প্রতিবেশী মোঃ আরিফুল ইসলাম জানান, ‎ওর বাবা নেই, বাড়িতে থাকার যায়গা ছাড়া অন্য কোন জমিজমাও নেই। তাই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মানবিক সাহায্যের আবেদন করে একটা পোস্ট করেছি। তাঁর ছোট একটা শিশু সন্তান রয়েছে এবং সে একদিন অন্যের সাথে কাজ না করলে বাসায় রান্নাও চলে না।

তিনি আরো বলেন,আমার শুভাকাঙ্ক্ষী সকলের দারস্থ হই এমন অসহায় মানুষদের নিয়ে। ‎সবার একটু সহযোগিতায় এই অসহায় জাহাঙ্গীর গাজী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। সবাই যে যার সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে একটি পরিবারের উপর্জনক্ষম মানুষটিকে সুস্থ করে ঘরে ফিরতে সাহায্য কামনা করি।

সহযোগিতা পাঠানোর জন্য ‎যোগাযোগঃ মোঃ বেল্লাল মল্লিক (জাহাঙ্গীর এর খালাতো ভাই),‎সাহায্য পাঠাতেঃ বিকাশ ও নগদঃ ০১৭০৭১৬৪৪৯১।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top