মুক্ত দেশে খুশির ঈদ

 

ঈদ মোবারক।

আজ পবিত্র ঈদুল ফিতর। মুসলিম বিশ্বের প্রধান ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এসেছে সাওয়ালের চাঁদ। সেই চাঁদ নিয়ে এসেছে ঈদের খুশি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি। ঈদ মানে ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়া।

বাংলাদেশের এবারের ঈদটি অনন্য। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের থেকে মুক্তির আনন্দ নিয়ে এ বছর বাংলাদেশের মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। নেই গ্রেফতার হয়রানির ভয়, নেই মামলা-হামলার ভয়। এ এক নতুন উৎসব যেন। ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের মানুষ এ বছর এক নতুন স্বাধীনতায় ঈদ উদযাপন করছে। যে স্বাধীনতা বহু বছর হরণ করে রেখেছিলো স্বৈরশাসক গোষ্ঠি।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top