‘ইসলামবিরোধী শক্তি ক্ষমতায় থাকায় মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি’

জহিরুল ইসলাম

গত সতেরো বছর ইসলামবিরোধী শক্তি ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কাছে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বরিশাল মহানগর জামায়াতের আয়োজনে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আল্লাহ্ তাআলা খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষ সৃষ্টি করেছেন। আমরা বিভিন্ন ইবাদত করবো, কিন্তু সকল ইবাদতের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার গুরুত্ব সর্বাধিক। এটি আমাদের কাছে স্পষ্ট থাকা উচিত। জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেই আমাদের ওপর এত জুলুম ও নির্যাতন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলার সাবেক আমির মুফতি ফজলুল করিম, সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাওলানা আব্দুর রব, বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবু বকর সিদ্দিক, মজলিসুল মুফাসিরিন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, মুহাম্মাদপুর বিআর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হায়দার নিজামী, বিহারীপুর সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, পাওয়ার হাউস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গফফার, এবং কলেজ রোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাওসার হামিদী।

মহানগর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও মহানগর তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহর যৌথ সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন, মুজিবুর রহমান, অ্যাডভোকেট আবুল খায়ের শহিদসহ আরও অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top