ডেস্ক রিপোর্ট
অ্যাটলি’র মেগা বাজেট সিনেমা থেকে বাদ পড়লেন সালমান খান। তার পরিবর্তে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ওপর পরিচালক ভরসা রেখেছেন। ছবিটি প্রযোজনা করবে তামিল প্রযোজনা সংস্থা সান পিকচার্স। বাজেট নির্ধারণ হয়েছে ৬০০ কোটি টাকা।
তবে প্রযোজক সালমানের ওপর মেগা বাজেট সিনেমার ভার ছাড়তে নারাজ। সালমানের বিগত কয়েক বছরের বক্স অফিসের গ্রাফ দেখে ‘পুষ্পা’ খ্যাত অর্জুনকেবেছে নিয়েছেন তারা।




