২৫ বছরেও সংস্কার হয়নি লালমোহনের মোমেন সড়ক

 

মোঃ নাঈম, লালমোহন

লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ড স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল মোমেন সড়কটি গত ২৫ বছরে একবারও সংস্কার করা হয়নি। যার ফলে ভোগান্তিতে শত শত মানুষ, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে প্রতিদিন। স্থানীয়দের দুর্ভোগ চরমে উঠেছে একটি গুরুত্বপূর্ণ সড়ককে ঘিরে। গত২৫ বছরেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ, ফলে সড়কটি এখন একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়কে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা।

স্থানীয় বাসিন্দা ও লালমোহন উপজেলা মসজিদের ইমাম মাওলানা নুরুল্লাহ বলেন, আমরা বছরের পর বছর ধরে এই রাস্তার সংস্কার দাবি করে আসছি। কিন্তু কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি। আরেকজন বাসিন্দা মোঃ শাহে আলম জানান, রাস্তায় প্রচুর গর্ত থাকায় প্রায়ই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। বাচ্চাদের স্কুলে পাঠানোও এখন ঝুঁকির বিষয়।

ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top