মির্জাগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার

 

‎মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর মির্জাগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি আব্দুল গণি(৫০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে উপজেলার শিংবাড়ি এলাকা থেকে ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে মির্জাগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার মজিবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং গ্রামের মৃত ওয়ারেচ মুন্সির ছেলে। পুলিশ জানায়, গত ৯ এপ্রিল দুপুরে দিকে মজার খাবার কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশে ৭ বছরের এক শিশু কন্যাকে ডেকে নিয়ে যায় গণি। তারপর মুখ চেপে একটি ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশু কন্যার চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে গণি পালিয়ে যায়।

এঘটনায় ওই শিশু কন্যার মা বাদী হয়ে গত ১৬ এপ্রিল পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে গনিকে আসামি করে একটি মামলা দায়ের করে। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top