মির্জাগঞ্জে বসত ঘরে অগ্নিকাণ্ড

 

‎মির্জাগঞ্জ(পটুয়াখালী) সংবাদদাতা

‎পটুয়াখালীর মির্জাগঞ্জে মো: সরোয়ার খান নামে এক ব্যক্তির বসত ঘরের মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছ বৃহস্পতিবার(৭আগস্ট) সকাল সাড়ে দশটার সময়ে উপজেলার দেউলী বাজার সংলগ্ন এলাকায়। এতে প্রায় নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেউলী এলাকার বসত ঘরের মালিক মোঃ সরোয়ার খানসহ সবাই ঘটনার সময়ে বাহিরে ছিলেন। সকালে রান্না করে গ্যাসের চুলা বন্ধ না করায় চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং  কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল সামগ্রী সম্পূর্ণভাবে পুরে যায়।

স্থানীয়রা ও খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসে সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এর ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ সুমন জানান, উপজেলা দেউলী এলাকার একটি আধাপাকা বসত ঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে ঘরের ভিতরে মালামাল সম্পূর্ণ ক্ষতি ও প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top