মির্জাগঞ্জে গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভা

 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম।

এসময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ শামসুল ইলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আবদুল্লা আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দীন হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ সুজন হাওলাদার ও সাংবাদিক মোঃ সিয়াম রহমান হিমেল প্রমূখ।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top