মনপুরায় সাবেক চেয়ারম্যান ছালাউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা (ভোলা) থেকে

ভোলার মনপুরায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালাউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মরহুম ছালাউদ্দিন চৌধুরীর বড় ছেলে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরীর উদ্যোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ নতুন বাজার জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মরহুমের রূহের মাগফেরাত কামনার জন্য দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মরহুম ছালাউদ্দিন চৌধুরী ৫বছর আগে কাডানায় এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি মনপুরা উপজেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এবং সর্বশেষ তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। অত্যন্ত সদালাপি ও বিনয়ী হিসেবে পরিচিত ছিলেন ছালাউদ্দিন চৌধুরী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top