বোরহানউদ্দিনে মাদ্রাসাতুল মাদীনাহ আল আরাবিয়্যাহ’র ছবক ও দোয়া অনুষ্ঠান

 

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ভোলা বোরহানউদ্দিন উপজেলায় মাদ্রাসাতুল মাদীনাহ আল আরাবিয়্যাহ’র ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা রোডে চৌধুরী ভবনে ছবক ও দোয়ার আয়োজন করা হয়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি শহিদুল আলম লিটন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান উজ্জামান।
প্রধান আলোচক হিসাবে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাটামারা পীর সাহেব মাওলানা মহিবুল্ল্যাহ।

বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৌলতখান মডেল মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম বোরহানি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসাতুল মাদীনাহ আল আরাবিয়্যাহ’র প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইসমাইল হোসেন গাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসাতুল মাদীনাহ আল আরাবিয়্যাহ’র ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। অভিভাবকের মধ্য থেকে কথা বলেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক।

দোয়া অনুষ্ঠানে মাদানী শিশু একাডেমি (প্লে-৫ম শ্রেণি) শিক্ষার্থী ও ৯জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন এর ছবক দেয়া হয়। দোয়া অনুষ্ঠানে আলেম সমাজ, শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top