বোরহানউদ্দিনে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিনে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকাল ১১ টায় বোরহানউদ্দিনে ৭নং টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হাকিমুদ্দিন দরগার উত্তর পাশে দালালপুর নাইব বাড়ি দরজা সংলগ্ন ট্রাক এবং হোন্ডার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলে রায়হান (২০) নামের একজন নিহত হয়। সে টবগী ৪নং ওয়ার্ডের পাটারি বাড়ির গোলাম মাওলার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইট বোজাই একটি ট্রাক পাটারি বাজার সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত পাশ থেকে আসা মটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। ধাক্কার সাথে মটর সাইকেল সড়কে পড়ে যায় এবং ট্রাকটি তাকে চাপা দেয়।

একজন প্রত্যক্ষদর্শী মোঃ জাকির হোসেন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ছিল । রাস্তার উপরে মাথা ফেটে মগজ বের হয়ে আছে। চোখ দিয়ে দেখে সহ্য করার মত নয়। তিনি আরো বলেন, এভাবে টবগী ইউনিয়নে গাড়িগুলো যেভাবে বেপরোয়া চলতেছে তাতে মানুষ হয়রানির শিকার হয়। সেখানে বৃদ্ধদের রাস্তা পারাপারে ব্যাঘাত ঘটে।

বোরহানউদ্দিন থানার এস আই জাফর জানান, ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top