ঝালকাঠিতে নৌকা বাইচ

 

জুবাইর আল হাদী, ঝালকাঠি প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান উপলক্ষে রোববার ঝালকাঠিতে নৌকা বাইচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এবং কাঠালিয়া উপজেলার নির্বাহী অফিসারসহ আরও অনেকে।

প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায়। নৌকা বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বক্তারা জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরে মাছ চাষের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়ে আলোকপাত করেন।

প্রাণবন্ত প্রতিযোগিতা ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয় জাতীয় মৎস্য সপ্তাহের ঝালকাঠি জেলা পর্যায়ের কার্যক্রম।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top