মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি : বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ সোমবার সকাল এগারোটায় উপজেলা ছাত্রদল ও সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত সুবিদখালী সরকারি কলেজেরে সামনের মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আবুল বাসার মোকলেচ, যুগ্ন- আহবায়ক মোঃ রাজিব, মোঃ নাঈম হোসেন, মোঃ নাজমুল মৃধা, মোঃ ইব্রাহিম হোসেন, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রুবেল, ছাত্রনেতা সাব্বির ফরাজী ও মোঃ আসিফ বক্তব্য রাখেন।
বক্তরা মানববন্ধনে বলেন, পূর্ব পরকিল্পতি ভাবে ছাত্রনেতা পারভেজকে হত্যা করা হয়েছে। মানববন্ধন মাধ্যমে ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।




