মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ক্যাথলিক চার্চ পরিদর্শন ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল। শনিবার (১২ এপ্রিল) সকালে গৌরনদী বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত ক্যাথলিক চার্চ পরিদর্শনকালে তাকে শুভেচ্ছা জানান চার্চের ফাদার ফ্রান্সিস লিটন গোমেজ।
পরে চার্চের আশ্রম ও সিস্টারদের বাসস্থান পরিদর্শন, ধর্মীয় আলোচনা ও প্রার্থনায় অংশগ্রহণ করেন এ রাষ্ট্রদূত। একই দিন আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চ পরিদর্শন ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় রাষ্ট্রদূতের সাথে পিএমএস ইউএসএ’র জাতীয় পরিচালক মনস রজার জোসেফ ল্যান্ডি, নুনসিও’র সেক্রেটারি ফাদার বেলিসারিও সিরো মন্টোয়া, ভিয়েতনামের ফাদার ট্রাই ট্যাং ফামসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।




