আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় নোমান ও ফরহাদ নির্বাচিত

 

নিজস্ব প্রতিবেদক : হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নোমান হোসেন নিপু ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ফরহাদ হাসান।

বুধবার (১৪ মে) ঢাকার পুরানা পল্টনে তাদের নিজস্ব কার্যালয়ে ২০৫ সদস্য বিশিষ্ট হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর নবগঠিত কমিটি অনুমোন দেয়া হয়। হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল মহাসচিব নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ আবজাল হোসেন মৃধা।

নোমান হোসেন নিপু সরকারি বাঙলা কলেজ থেকে বাঙলা বিভাগে অনার্স ও মাষ্টার্স শেষ  করেছেন। এবং  তিনি সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব  পালন  করেছিলেন। তিনি ভোলার চরফ্যাশন  উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের একটি সভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

মো. ফরহাদ হাসান ঢাকা কলেজ  থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ও মাষ্টার্স শেষ করেছেন। তিনি ঢাকা কলেজ শাখার ছাত্রদলের সাবেক সহ-সাধারণ  সম্পাদক পরে সহ-সভাপতি পদে দায়িত্ব  পালন করেছেন। তিনি ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিণ  সাকুচিয়া ইউনিয়নের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top