হিজলার হরিনাথপুরে বিএনপির সমাবেশ

মেহাম্মাদ এমদাদ হোসাইন, হিজলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  ১১ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গো-হাট ময়দানের সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর শাখার আহবায়ক দেওয়ান মোহাম্ম শহীদ উল্লাহ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধ হতে শুরু করেছিল।

সমাবেশে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম হাওলাদার। বক্তব্য রাখেন হিজলা উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন রিমন, হরিনাথপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাঝিসহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা  আওয়ামী লীগের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন দেশে তারা যদি কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top