মোহাম্মদ এমদাদ হোসেন, হিজলা থেকে : বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন শাখার উদ্যোগে হরিনাথপুর গোঁহাট ময়দানে সোমবার, ২৪মার্চ বিকেলে পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আমির অধ্যাপক মোঃ নুরুল আমিন , হিজলা উপজেলার নায়েবে আমির মাওলানা হারুনুর রশিদ, হিজলা উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম ।
আরো উপস্থিত ছিলেন হরিনাথপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীরা। অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারেক মাঝি, ইসলামী আন্দোলন বাংলাদেশের হরিনাথপুর ইউনিয়ন সভাপতি আব্বাস উদ্দিন সিকদার।
প্রধান অতিথি তার বক্তৃতায় ফিলিস্তিনের অসহায় মানুষের কথা উল্লেখ করেন, কিভাবে নির্বিচারী তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে স্তদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ৫ ই আগস্ট পাওয়া নতুন স্বাধীনতাকে টিকিয়ে রাখতে ভেদাভেদ ভুলে সকলের মধ্যে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সতৎ ও যোগ্য লোককে এই আসন থেকে নির্বাচিত করতে হবে। তিনি আরো বলেন, হরিনাথপুরকে রক্ষার জন্য নদী ভাঙ্গনকে রোধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
আয়োজকদের একজন জানান, তাদের ইফতার আয়োজনে দুই সহস্রাধিক লোক উপস্থিত ছিল।




