হিজলায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়জালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি মোঃ অলিউদ্দিন এর সভাপতিত্বে শ্রীপুর আঃ রহিম পাহলোয়ান বাড়ীর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৮ মার্চ শনিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা মজলিশে শুরা সদস্য ও হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমীন, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌধুরী সামু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ ফরিদ উদ্দিন, বরিশাল সূচনা সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক সাইফুল ইসলাম সাইফি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ। বক্তব্য রাখেন মেমানিয়া সেসিপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল মোতালেব, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাষ্টার মোঃ ইয়াছিন হেলাল, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোঃ বশির উল্লাহ ও বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী গাজী মোঃ ইব্রাহীম প্রমুখ।

মাহফিলে ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধরণ জনগন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top