নিজস্ব প্রতিবেদক
ইউনিয়ন পর্যায়ে বাছাইকূত প্রতিযোগিদের নিয়ে গৌরনদী উপজেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে শনিবার। সূচনা সাংস্কৃতিক সংসদ বরিশালের উদ্যেগে এবং আহবান সাংস্কৃতিক সংসদ গৌরনদীর পরিচালনায় দিনব্যাপী এ কার্যক্রম গৌরনদীর আল হেলাল একাডেমিতে অনুষ্ঠিত হয়।
আনোয়ারুল হক নিরুর সভাপতিত্বে জহিরুল ইসলাম রানা ও বায়জিদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সূচনার সভাপতি হাফেজ সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন আহবান সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা মাওলানা আল আমিন হোসাইন।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরনদী উপজেলার আহবায়ক কমিটির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, আহবান সাংস্কৃতিক সংসদের পৃষ্ঠপোষক মো বায়জিদ শরীফ, অধ্যাপক আনোয়ার হোসাইন সূচনা সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি সাইফুল ইসলাম সাঈফী, সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূইয়া, সাবেক প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির।
আমন্ত্রিত অতিথি ছিলেন প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম, ইল্লা মাদরাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম সজল, হাফেজ ইব্রাহিম , মোঃ সাইদুর রহমান মো মাসুম বিল্লাহ প্রমুখ।
৪ টি গ্রুপে ১৬ টি বিষয়ে শতাধিক বাছাইকৃত শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ৪৮ জনকে পুরস্কার প্রধান করা হয়। ১০ টি উপজেলার বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।




