মেহেন্দীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সভাপতি মোঃ ইলিয়াস মুন্সীর সভাপতিত্বে, ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শিহাব উদ্দিন ও অর্থ সম্পাদক মাস্টার মোঃ মিজানুর রহমানর এর যৌথ পরিচালনায় চর বগী ইদগাহ রব দাখিল মাদ্রাসায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৯ মার্চ রবিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা মাওলানা ছিদ্দিকুর রহমান, অধ্যাপক মোহাম্মদ হোসেন ও মাওলানা মাইনুদ্দিন প্রমুখ। মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেনী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top