মেহেন্দিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইকরা ফাউন্ডেশনের উপহার বিতরণ

 

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : ইকরা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জ্ঞানচর্চার অনুপ্রেরণামূলক কর্মসূচি -২০২৫ এর আওতায় মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া উত্তর, দক্ষিণ ও চানপুর ইউনিয়নের মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক ক্লাসের ১ থেকে ৩ রোল নম্বর পর্যন্ত মেধাবী শিক্ষার্থীসহ ২৫৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীয় ২২ ফেব্রুয়ারি শনিবার বেলা ২ টায় উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, বাংলা অর্থসহ পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়। জামায়াত নেতা নেতা মুজাম্মেল হক ও আবুবকর সিদ্দিক এর সঞ্চালনায় মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মোঃ জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইকরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ মোঃ ইমরান হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ কামরুল হাসান, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আব্দুল খালেক সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top