মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
মেহেন্দিগঞ্জে নাগরিক সমাজ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশালের নতুন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন। রবিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে কোন ধরনের নাশকতা করলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও আগামী ১৩ অক্টোবর থেকে “মা ইলিশ” রক্ষা করার অভিযান সফল করার লক্ষ্যে এবং ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় মেজর মোঃ আসাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন




