মেহেন্দিগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষাশিবির

বরিশাল জার্নাল ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের কর্মী ও সক্রিয় সহযোগী শিক্ষা শিবির ইউনিয়ন আমীর মো: রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে চানপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আব্দুজ জাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলার আমির অধ্যাপক মাওলানা আব্দুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য সাবেক ছাত্রনেতা সগীর বিন সাঈদ, জামায়াতে ইসলামী বরিশাল জেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক আমির সাইফুর রহমান, বরিশাল জেলা মজলিশে শুরা সদস্য, মেহেন্দিগঞ্জ উপজেলা আমির মাওলানা শহীদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এ লক্ষ্য ময়দানে সক্রিয় ভুমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top