মাধবপাশায় জামায়াতের ইফতার মাহফিল

 

বরিশাল জার্নাল ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে ২০মার্চ, বৃহস্পতিবার মাধবপাশা হাইস্কুল ও কলেজ অডিটরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর সৈয়দ আলতাফ হোসেন।

ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা আবু ইউছুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান অলিদ, উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আলী হোসেন লাভলু, মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম রানা, ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মোঃ সৌরভ হোসেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top