আমির হিসেবে জহিরউদ্দিন মুহাম্মাদ বাবর নতুন মেয়াদে আগামী দুই বছরের জন্য কয়েকদিন আগেই শপথ নিয়েছেন। এবার ঘোষণা করা হলো বরিশাল মহানগরী জামায়াতে ইসলামীর ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।
দলটি এক বিবৃতিতে জানিয়েছে, ২১শে নভেম্বর নগরীর একটি অডিটোরিয়ামে মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর এর সভাপতিত্বে ২০২৫-২০২৬ সেশনের নির্বাচিত ও মনোনীত মজলিসে শুরা সদস্যদের শপথের পরে তাদের মতামতের ভিত্তিতে নতুন কর্মপরিষদ গঠিত হয়। মজলিসে শুরার সিদ্ধান্ত মোতাবেক মহানগরী নায়েবে আমির হিসেবে হোসাইন ইবনে আহমেদ ও সেক্রেটারি হিসেবে মাওলানা মতিউর রহমান এবং সহকারি সেক্রেটারি হিসেবে মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক ও তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
২০২৫-২৬ সেশনের মহানগরী কর্মপরিষদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল ও শামীম কবির।
সভাপতির বক্তব্যে মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, জুলাই বিপ্লবে পাওয়া নতুন বাংলাদেশ গড়তে জনগণকে সাথে আমাদের দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই বরিশাল মহানগরীর সকল পর্যায়ের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি




