শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
জমকালো আয়োজনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতারপূর্বক আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মো: শামিমুল ইসলাম শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল রিপনের সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

বিশেষ অতিথী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: বায়েজীদ সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সারোয়ার হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো: গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, আগৈলঝাড়া উপজেলা বিআরডিবি চেয়াম্যান আক্তারুজ্জামানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে নৈতিকতা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রেসক্লাবের এমন আয়োজনে সবাই একত্রিত হওয়ায় অনেকেই এটিকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্র্ণ আয়োজন হিসেবে উল্লেখ করেন।




