বাবুগঞ্জ টিচার্স ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন

উপজেলা প্রতিনিধি

বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাব ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে ৪ অক্টোবর শুক্রবার। প্রেসক্লাবের লগোয়া বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সামনেই শিক্ষক দম্পতি সাবেক প্রধান শিক্ষক মো ইসহাক ও নুরে কারিমার দানকৃত জমিতে ভিত্তি প্রস্তর স্থাপন করেন এভারগ্রীন ইন্টরন্যাশনাল লিঃ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

শিক্ষকদের বসার নিজস্ব জায়গা না থাকায় এই শিক্ষক দম্পতি জমির ব্যবস্থা করেন এবং সেই জমিতে ইতিপূর্বে আবুল কালাম আজাদ নিজ খরচে ভবন নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মো ইসহাক ও সাবেক শিক্ষিকা নুরে কারিমা দম্পতি। এছাড়াও বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ ন ম আব্দুল হালিম, টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক শাহ আলম, সেক্রেটারি মো শাহজাহান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুর রহিম প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top