বাবুগঞ্জে প্রত্যয় সাংস্কৃতিক সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

“প্রতিভার সন্ধানে সুচনা “স্লোগানকে সামনে রেখে বাবুগঞ্জ প্রত্যয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

২৬ নভেম্বর বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রত্যয়ের সভাপতি ইদ্রিস হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সূচনা সাংস্কৃতিক সংসদের সভাপতি হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, সূচনার সেক্রেটারি সাইফুল ইসলাম সাঈফী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী।

প্রত্যয়ের সেক্রেটারি মো হাবিবুল্লাহ ও হাফেজ মাকসুদুল হক এর সঞ্চালনায় প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা সামসুল আলম, প্রধান শিক্ষক মো সেলিম রেজা, সূচনা সাংস্কৃতিক সংসদের দফতর সম্পাদক জহিরুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন বিষয়ে বিচারকের দ্বায়িত্ব পালন করেন মো আবুল কাশেম, মো. সাইদুর রহমান, মাওলানা নূরুল হুদা, মো জাকির হোসেন, মো নুরুল ইসলাম মো আব্দুল হালিম।

প্রতিযোগিতায় বাবুগঞ্জ উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top