বাবুগঞ্জের দেহেরগতিতে ওয়ার্ড বিএনপির কমিটি

বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন এর ১,২ ও ৬ নং ওয়ার্ড বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট  কমিটি দেয়া হয়েছে।

দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহবায়ক এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক ও সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত স্বাক্ষরিত দলীয় প্যাডে ১১ নভেম্বর বিকেলে দেহেরগতি ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডে মোঃ আবদুল হালিমকে সভাপতি, মোঃ শাহিন হাওলাদারকে সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ডে আহসান উদ্দিন জালালকে সভাপতি, এনামুল কবীরকে ( লিটন) সাধারণ সম্পাদক এবং ৬ নং ওয়ার্ডে মোঃ শহিদুল ইসলামকে সভাপতি ও মোক্তার হোসেন হাওলাদরকে সাধারণ সম্পাদক করে প্রত্যেক ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top