বানারীপাড়ার সলিয়া বাকপুরে কৃষকের ট্রাক্টর চুরি

মাহমুদুল হাসান, বানারিপাড়া প্রতিনিধি : বানারীপাড়ায় কৃষকের ট্রাক্টর চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সলিয়া বাকপুরের কৃষক মোঃ ফারুক হাওলাদার (৪৫)  ট্রাক্টর ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) জমিতে কাজ সেরে নির্দিষ্ট স্থানে ট্রাক্টরটি রেখে সন্ধ্যায় ঘরে ফিরে যান। সকালবেলা ঘুম থেকে উঠে এই কৃষক তার ট্রাক্টর টি খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে যান, পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে ওইদিনই আনুমানিক বিকালে বানারীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে বানারীপাড়া থানা ওসি মোঃ মোস্তফার সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে ওসি আরো বলেন, ইদানিং বিচ্ছিন্ন কিছু চুরির সংবাদ পাওয়া যাচ্ছে এ ব্যাপারে আমাদের এলাকাবাসীকে একটু সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top