এইচ এম খলিল, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালবৈশাখীর প্রচণ্ড ঝড়ে গাছ উপরে বিদ্যুৎ লাইনের তার ও খুঁটি পড়ে যাওয়ায় একদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল দুপুর দুইটার সময় কালবৈশাখীর প্রচণ্ড ঝড়ের কারণে বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠী নামক স্থানে বড় ও মাঝারি সাইজের রেইনট্রি গাছ উপরে বিদ্যুৎ লাইন ও খুঁটি উপরে পড়লে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ইনচার্জ ও লোকবল আপ্রাণ চেষ্টা করে ১৫ ই এপ্রিল দুপুর ১২ টার সময় পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করতে সক্ষম হন।
কালবৈশাখীর ঝড়ের কারণে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৪ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পরে আজ ১৫ এপ্রিল বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয়েছে। এ বিষয়ে বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠী নামক স্থানে বড় ও মাঝারি আকারের রেইনট্রি গাছ পরে, আমাদের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও খুঁটি উপরে পড়ে। আমাদের অফিসের লোকবল নিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টার পরে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয়েছি।



