বরিশাল জার্নাল ডেস্ক
ধর্ষণ ও হত্যার ঘটনায় বরিশালে দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। সোমবার (১৮ নভেম্বর) ওই আদালতের বিচারক মোহাঃ রকিবুল ইসলাম এ রায় প্রদান করেন।
মামলার সরকার পক্ষের আইনজীবী জানান- ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল ৮ টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়ীতে গণধর্ষনের ঘটনা ঘটে। এরপর তাকে হত্যা করে লাশ সন্ধ্যা নদীতে ফেলে দেয়া হয়।
এ ঘটনায় মৃত ওই নারীর ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত আসামী সয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পাশাপাশি দুই আসামীকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।




