শনিবার ২৩ নভেম্বর আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের অনুমোদনের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হযেছে। অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার জেলা আমির হিসেবে আগেই শপথ নিয়েছেন। এরপর ঘোষণা করা হলো জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি।
পূর্ণাঙ্গ কমিটিতে নায়েবে আমির করা হয়েছে মাস্টার আব্দুল মান্নান ও অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান। এছাড়া সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, সহকারী সেক্রেটারি যথাক্রমে আজিজুর রহমান অলিদ ও অধ্যাপক মাওলানা সাইয়েদ আহমদ খান।
কর্মপরিষদের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক আবু মুনিম, হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, এ্যাড জহির উদ্দিন ইয়ামিন, এ্যাড আজম খান,অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইন, অধ্যাপক সাইফুল ইসলাম চোকদার,সাইফুর রহমান, নুরুল হক সোহরাব, হাফেজ মাওলানা কাওসার হোসাইন ও অধ্যাপক মাসউদুর রহমান।
জেলা মজলিসে শূরার সদস্য হয়েছেন অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া (আগৈলঝাড়া), মাওলানা আল আমিন হোসাইন ও রুহুল আমীন সবুজ (গৌরনদী), মাওলানা আব্দুল খালেক ও খোকন সরদার (উজিরপুর), অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত (বানারীপাড়া), রফিকুল ইসলাম (বাবুগঞ্জ), মাওলানা আবু সালেহ ও মাওলানা আব্দুল মালেক (মুলাদী), অধ্যাপক মাওলানা নূরুল আমিন (হিজলা), মাওলানা আবুল হোসেন (কাজিরহাট), মাওলানা শহিদুল ইসলাম, মাও আব্দুল কুদ্দুস ও মাওলানা মহিউদ্দিন (মেহেন্দিগন্জ) এবং অধ্যাপক মাওলানা আ খ ম ফিরোজ আলম (বাকেরগঞ্জ)।
প্রেস বিজ্ঞপ্তি




