মো:নাসির উদ্দীন , গৌরনদী (বরিশাল)
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলার আমির হিসেবে ২০২৫-২৬ সেশনের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন মাওলানা মো: আল-আমিন । শুক্রবার গৌরনদী উপজেলার আল হেলাল একাডেমীর হল রুমে এক অনুষ্ঠানে নতুন আমির ও মজলিশে শুরার সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির মাওলানা মো: আল-আমিন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাও: সিদ্দিকুর রহমান, নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন বরিশাল জেলা জামায়াতের প্রধান নির্বাচন পরিচালক অধ্যাপক আবু মুনিম । নির্বাচনে রোকনদের (সদস্য) সরাসরি ভোটে ২০২৫-২৬ মেয়াদের জন্য উপজেলা আমির হিসেবে আবারো নির্বাচিত হন মাওলানা মো:আল-আমিন।
নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
একই অনুষ্ঠানে উপজেলা মজলিশে শুরা গঠনের জন্য রোকনদের ভোট গ্রহণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে ঘরে ঘরে কর্মী,বাড়ি বাড়ি ইউনিট গঠন,ওয়ার্ডে ওয়ার্ডে ইমারত চাই, এই স্লোগানে দাওয়াত পৌঁছানো ও সংগঠনের সকল পর্যায়ে মজবুতি অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মো:মোসলেম উদ্দিন, বরিশাল জেলা কর্ম পরিষদের সদস্যদের মধ্যে মাও: মো: কামরুল ইসলাম খান, অধ্যাপক মো:সাইফুল ইসলাম, ও অধ্যাপক মো:মোশারফ হোসেন, আগৈলঝাড়া উপজেলা আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, মাও:মো: জাকির হোসেন প্রমূখ।




