গৌরনদী উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

 

গৌরনদী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গৌরনদী আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদরাসার হলরুমে উপজেলা সেক্রেটারি বায়জিদ শরীফের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিন।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমির ডক্টর এসএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য ও বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মোসলেম উদ্দিন শিকদার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top