গৌরনদী প্রতিনিধি
গৌরনদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী-আগৈলঝাড়া মনোনীত এমপি প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান।
বৃহস্পতিবার দুপুরে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ ও কাছেমাবাদ কামিল মাদরাসার শিক্ষকমণ্ডলির সাথে তিনি পৃথকভাবে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায় এবং ছাত্রছাত্রীদের সুশিক্ষায় গড়ে তোলার বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষক সমাজ হলো জাতির চালিকা শক্তি। তাদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বায়জিদ শরিফ, উপজেলা প্রচার সম্পাদক রুহুল আমীন সবুজ, পৌর জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানসহ পৌর ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।




