গৌরনদীতে শহিদদের স্মরণসভা

মো: নাসির উদ্দীন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে গৌরনদীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সরোয়ার আলম বিপ্লব, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মোঃ বাইজিদ শরীফ, সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খোন্দকার মনিরুজ্জামান মনির, শরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিলন হোসেন,সহ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top