গৌরনদীতে পৌর জামায়াতের কর্মী সম্মেলন ও ইফতার বিতরণ

 

মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) : বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে গৌরনদী বাসস্ট্যান্ড আল-আমীন ইয়াতিমখানা জামে মসজিদে পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আলোচনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন সবুজ, বাইতুলমাল সম্পাদক মো: আনোয়ারুল হক নিরু, পৌর বাইতুলমাল সম্পাদক মাওলানা ছিদ্দিকুর রহমান, মো: আনোয়ারুল হক মুস্তাফা টিপু, কর্মী মো: আবদুল অয়াহিদ মাসুম, মো: বেলাল হোসেন, মো: টুটুল শরীফ প্রমুখ। কর্মী সম্মেলন শেষে প্রায় ১৫০ জন কর্মী ও আগত মেহমানদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top