গৌরনদীতে গৃহবধুর হামলায় ভাসুর নিহত

 

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : জমিজমা নিয়ে বিরোধের জেরধরে শনিবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে সুরমা আক্তার সাথী নামের এক গৃহবধুর হামলায় তার ভাসুর দেলোয়ার হোসেন ফকির (৬৫) নিহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন ফকির (৬৫) ওই গ্রামের মৃত সোহরাফ হোসেন ফকিরের ছেলে।

নিহতের ছেলে ফরসাল ফকির জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জেরধরে তার ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সাথে তার বাবা দেলোয়ার হোসেনের বাগবিতণ্ডা হয়। এ সময় তার ছোট চাচী (জাহাঙ্গীরের স্ত্রী) সুরমা আক্তার সাথী ও তার ছেলে জাহিদ হোসেন মিলে বাবা দেলোয়ার হোসেন ফকিরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার বাবা দেলোয়ার হোসেন ফকির নিহত হন।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমানর রোববার সকাল সাড়ে ৮টায় জানান, খবর পেয়ে ফোর্সসহ তিনি ওইদিন রাতে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছেন। লাশের সুরতহাল প্রস্তুতকালে নিহতের গলায় সামান্য দুটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। পুরো তারা ঘটনাটি পুলিশ তদন্ত করছে। নিহতের স্ত্রীকে খবর দেয়া হয়েছে, তিনি থানায় এসে পৌছলে মামলা দায়ের করা হবে।

ঘামলায় অভিযুক্ত গৃহবধু সুরমা আক্তার সাথীর স্বামী জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, বাক-বিতণ্ডার এক পর্যায়ে অসুস্থ হয়ে আমার ভাই দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন। তার ওপর কেউ হামলা করেনি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top