সাজিন আহম্মেদ, কামারখালী : বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালী হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাড়িয়াল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলাম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান, বরিশাল মহানগর জামায়াতের ব্যবসায়ী বিভাগের সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ড সেক্রেটারি এইচএম জাফর উল্লাহ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা মো: নুরুল হক ও বরিশাল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: সাইয়্যেদ আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোরআন নাজিল হয়েছে মানব জাতির হেদায়াতের জন্য। এই কোরআনের মাধ্যমে রাসুল (সা.) একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের দেশ ৫৪ বছর আগে স্বাধীন হলেও অপরাধ ও দুর্নীতি মুক্ত হতে পারেনি কোরআনের বাস্তব প্রয়োগ না থাকার কারণে। বরং যারা কোরআনের কথা বলতে চেয়েছেন তাদের ওপর নানা জুলুম-নির্যাতন হয়েছে; কিন্তু সত্যিকারের সুন্দর দেশ চাইলে আমাদের এই কোরআনের কাছেই ফিরতে হবে।
এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিক, ওলামায়ে কেরাম ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




