বরিশাল জার্নাল ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার নগরীর টাউনহল চত্বরে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার ও মহানগর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আতিকুল্লাহ এর সঞ্চলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।
প্রধান অতিথির অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হলেও বাংলাদেশের বৈষম্য এখনো দূর হয়নি। বাংলাদেশ জামায়েত ইসলামী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলেও তাদের ব্যাপারে চরম বৈষম্য করা হচ্ছে। চরম জুলুম করা হয়েছে এটিএম আজহারুল ইসলামের উপর। যুদ্ধাপরাধ নামের তথাকথিত মিথ্যা মামলায় নাটকীয় সাজার রায় দেওয়া হয়েছে।মিথ্যা রায়ের বিরুদ্ধে আপিল করা হয় কিন্তু আওয়ামী কোর্টে তার ফাঁসি বহাল থাকে। ফ্যাসিষ্টরা যে রায় দিয়েছিলো, সেই রায় এখনো কিভাবে কার্যকর থাকে সে প্রশ্ন করেন।
তিনি আরও বলেন, আজ এই মজলুম জননেতা আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে হবে, নয়তো বাংলার জনগণ তাকে ছাড়ানোর জন্য ব্যবস্হা করবে ইনশাআল্লাহ্। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগকে কেন এখনও নিষিদ্ধ করলেন না, কেন গনহত্যার রায় এখনও হলো না সে প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ৫ ই আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। এদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে।
আরও রাখেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান,মহানগর জামায়াতের নায়েব আমির মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মাহমুদুনবী তালুকদার, ইসলামি ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য রিয়াজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন।
আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড, মাহফুজুর রহমান। মহানগরীর নায়েব আমীর হোসাইন ইবনে আহমেদ জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অধ্যাপক সাইয়েদ আহমদ খান মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক, তারিকুল ইসলাম কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম মাওলানা কামরুল ইসলাম খান হাফেজ সাইফুল ইসলাম এ্যড জহির উদ্দিন ইয়ামিন এ্যাড আযম খান , সাইফুর রহমান, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসাইন, নুরুল হক সোহরাব অধ্যাপক মাসুদুর রহমান, হাফেজ মাওলানা কাওসার হোসাইন। আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া সেক্রেটারি অধ্যাপক মাওলানা আল আমিন হোসাইন সেক্রেটারি বায়জিদ শরীফ।
উজিরপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল খালেক সেক্রেটারি মো খোকন সরদার বানারীপাড়া উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত সেক্রেটারি সৈয়দ হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী মুলাদি উপজেলা আমীর মাওলানা আবু সালেহ নায়েবে আমীর মাওলানা আব্দুল মালেক হিজলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নুরুল আমিন সেক্রেটারি সৈয়দ গুলজার আলম মেহেন্দিগন্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন সেক্রেটারী লুতফুর রহমান বাকেরগন্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফিরোজ আলম সেক্রেটারি মাওলানা আবুল হোসেন,মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল,শামীম কবির, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন,মুজিবুর রহমান,মোয়াজ্জেম হোসেন হাওলাদার, অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ বরিশাল মহানগর শিবিরের সেক্রেটারি হাসান নাইম, জেলা সেক্রেটারি সাঈদ আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষ একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সদররোড, কাকলীর মোর, ফজলুল হক এভিনিউ, সিটি কর্পোরেশন, চকবাজার, বাজার রোড, নাজিরের পুল, জেলখানা মোর হয়ে টাউন হলে এসে শেষ হয়।




