আগৈলঝাড়ায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

 

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে বিশেষ এক সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগৈলঝাড়া মাদকে সয়লাব হযে গেছে। গ্রেপ্তার করার পরেও মাদক কমানো সম্ভব হচ্ছে না। এই ধারাবাহিকতায় ইমামদের মাদকের বিরুদ্ধে জুমায় মুসুল্লিদের অবগত করার অনুরোধ জানান তিনি। প্রধান অতিথি আরও বলেন,  ক্ষমতাসীন দল মুসলিম সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের চিত্র দেখাচ্ছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশী মুসলমানরা বিভিন্ন স্থানে ক্ষোভে ফেটে পড়ছে অতএব, বাংলাদেশে সকল ইমাম সাহেবদের জুমআর খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে সচেতন করার চেষ্টা করতে হবে।

তিনি আরো বলেন, ভারতীয় সংঘাতের ছাপ যেন বাংলাদেশে প্রভাব বিস্তার না করতে পারে সেই লক্ষ্যে ইমাম ও খতীবদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি ইসলামিক ফাউন্ডেশনদের শিক্ষকদের অনুরোধ করেন বলেন, আপনারা সকলে আপনাদের উপর নির্ধারিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। যদি পাঠদান কর্মসূচি বাস্তবায়ন করতে না পারেন তবে রীতিমত আপনাদের কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্তের স্থানীয় প্রতিনিধি শফিকুল ইসলাম। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে বিভিন্ন সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য গেলে তাদেরকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মোয়াজ্জেম হোসেন। তিনি তার বক্তব্যে শিক্ষকদের ভালোভাবে কেন্দ্র পরিচালনার কথা বলেন। সময়ের দিকে খেয়াল রেখে সকলের কেন্দ্র সঠিক সময় শুরু এবং শেষ করার জন্য নির্দেশ প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top