যেসব দেশে আজ থেকে রোজা শুরু

বরিশাল জার্নাল ডেস্ক :

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে শুক্রবার। শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে দেশটিতে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তামির ও হোতাত সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়। এরপরই সৌদি সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ১ মার্চকে ১৪৪৬ হিজরির রমজানের প্রথম দিন ঘোষণা করে।

চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারও। দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে শনিবার থেকে রোজা শুরু হয়েছে।

এ বছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ রবিবার থেকে পবিত্র রমজান শুরু হবে। এছাড়া ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও শুক্রবার রাতে চাঁদ দেখা যায়নি।

অপরদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায় শুক্রবার। এছাড়া ফ্রান্সও শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top