গৌরনদীতে একই পরিবারের ৪ সদস্যের ইসলাম গ্রহণ

বরিশাল জার্নাল ডেস্ক

গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামে একই পরিবারের চারজন সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এক নতুন জীবন শুরু করেছেন। ‎

‎​দীর্ঘদিন ধরে ইসলামের আদর্শ ও শিক্ষা সম্পর্কে জানার পর, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ​গত বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন। আবেগঘন পরিবেশে এলাকাবাসী তাদের এই নতুন ধর্মীয় জীবনকে স্বাগত জানান।

‎ধর্মান্তরিত পরিবারের সদস্যরা হলেন— সমির দত্ত (নতুন নাম ওমর আলী), তার স্ত্রী অঞ্জলি রানী দত্ত (আয়শা বেগম), মেয়ে স্বর্ণা রানী দত্ত (মরিয়ম আক্তার) এবং ছেলে শুভ দত্ত (আব্দুল্লাহ)।

ওমর আলী, তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ”আমরা দীর্ঘদিন ধরে ইসলামের আদর্শ ও মানবতার শিক্ষা সম্পর্কে জানার চেষ্টা করেছি। অবশেষে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ।

‎​স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীরা এই সিদ্ধান্তকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এটি এই পরিবারের জীবনের এক নতুন এবং মহৎ অধ্যায়। ‎​তারা পরিবারটির জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top