চুয়াডাঙ্গায় বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত কর্মী নিহত

ডেস্ক রিপোর্ট

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফিজুর রহমান (৪৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছে।

 

পূর্ব শত্রুতার জেরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার হাসাদাহ বাজার এলাকায় ইফতারের পর দুই দলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মফিজুর রহমানকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহত হাফিজুর রহমান জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মৃত ওহাবের ছেলে।

 

জানা গেছে, সংঘর্ষে নিহতের ভাই হাসাদহ ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুর রহমান এবং বিএনপির হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কেরামত আলীর ছেলে মেহেদী হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের মধ্যে গুরুত্ব চারজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। তবে, মফিজুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা নেওয়া হয়। বর্তমানে তাকে একটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।

 

সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মো. আনোয়ারুল কবীর ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আজ (রোববার) সকাল সাড়ে ১০টায় জামায়াতের পক্ষ থেকে জীবননগর শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top