মির্জাগঞ্জে শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

 

‎মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ফারুক খানকে (৪৯) চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর বাঁধঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক খাঁন উপজেলার ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আলী আকাব্বর খানের পুত্র।

‎পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মজিদবাড়িয়া ইউনিয়নে সংগঠিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

‎মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, মজিদবাড়িয়া ইউনিয়নে সংগঠিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি ঘটনার দায়েরকৃত একটি মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফারুক খাঁনকে মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top