মির্জাগঞ্জ (পটুয়াখালী)সংবাদদাতা : পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক ও চ্যানেলের অনলাইন ভার্সনে ‘ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন’ সংবাদ প্রচার করে সামাজিকভাবে মানহানি করার প্রতিবাদে মানবন্ধন করেছে প্রেসক্লাবের সাংবাদিকরা।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর বারোটায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মির্জাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান বাধঁন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি উত্তম গোলদার, সাধারণ সম্পাদক মোঃ মল্লিক মাকসুদ আহম্মেদ বায়েজিদ, যুগ্ন-সম্পাদক মোঃ সোহাগ হোসেন, কোষাধ্যক্ষ অমিতাব দাস অপু, দপ্তর সম্পাদক মোঃ কাজী সুমন, প্রচার সম্পাদক মোঃ সিয়াম রহমান হিমেল এবং মানববন্ধনে কাকড়াবুনিয়া ইউনয়িনের মোঃ রাসেল মৃধা বক্তব্য রাখেন।
জানা যায়, উপজেলার কাকড়াবুনিয়া ইউনয়িনের মোঃ রাসেল মৃধার সাথে উপজেলা পরিষদ এর সামনে মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েলের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এটা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে মানহানি করার প্রতিবাদে প্রেসক্লাবের সংবাদকর্মীরা এ মানববন্ধনের মাধ্যেমে ষড়যন্ত্রমূলক,মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে উপস্থিত হয়ে কাকড়াবুনিয়া ইউনয়িনের মোঃ রাসেল মৃধা বলেন, আমারা পরস্পর আত্মীয়। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে এবং নিজেরা সমাধানও করেছি। সাংবাদিকরা সমাজের সর্বদা নিপীড়ত মানুষের পক্ষে একজন সত্যান্বেষী কলমযোদ্ধা হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। তিনি আরো বলেন, এ বিষয় নিয়ে আমি কোন সাংবাদিকের শরানাপন্ন হই নাই। কিন্তু স্থানীয় কিছু কুচক্রি মহল এটাকে পুজিঁ করে সাংবাদিক ভাইদের দিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। এ নিয়ে জাতীয় দৈনিকের অনলাইনে ফলাও করে নিউজ প্রকাশিত হয়েছে যা অনভিপ্রেত ও মানহানিকর এবং আমি এ সংবাদের জন্য ক্ষোভ জানাই।




