মনপুরায় ইয়াবাসহ কোর্টের জিআরও আটক

 

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা : ভোলার মনপুরায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আসমা আক্তার মিতুর বাড়ি থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জিআরও এসআই রাজিবুল ইসলামকে ইয়াবাসহ আটক করেছে এলাকাবাসী। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ফকির হাট বাজার সংলগ্ন একাধিক মাদক মামলার আসামী আসমার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

উক্ত ঘটনায় মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জিআরও এসআই (নিরস্ত্র) মোঃ রাজিবুল ইসলামকে আটক দেখিয়ে মনপুরা থানায় একটি জিডি করা হয়েছে। আটককৃত রাজিবুলকে কোর্টের মাধ্যমে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জিআরও এসআই (নিরস্ত্র) মোঃ রাজিবুল ইসলাম একাধিক মাদক মামলার আসামী আসমা আক্তার মিতুর বাড়ি আসা যাওয়া করছে। এবং ইয়াবাসহ মাদক সেবক করছে। সোমবার রাতে একইভাবে রাজিবুল আসমার বাড়িতে  এলে রাজিবুলকে ইয়াবাসহ আটক করে এলাকাবাসী। পরে মোবাইল ফোনের মাধমে মনপুরা থানায় খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় রাজিবের সাথে থাকা ৫ পিস ইয়াবা জব্দ করে মনপুরা থানা পুলিশ।

জিডি সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবিরের নের্তৃত্বে ঘটনাস্থলে গিয়ে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জিআরও এসআই (নিরস্ত্র) মোঃ রাজিবুল ইসলামকে মাদক ব্যবসায়ী আসমা আক্তার মিতুর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে আটক করা হয়। তবে তার কাছ থেকে উদ্ধারকৃত ৫ পিস ইয়াবা ট্যাবলেট তার অজ্ঞাত মটরসাইকেল চালক ফেলে রেখে গেছে বলে দাবি রাজিবুলের।

এদিকে আসমা আক্তার মিতুর বাড়িতে কোর্টে মামলার সুবাদে নিয়মিত আসা যাওয়া আছে বলে এক ভিডিও বক্তব্যে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন কোর্টের রাজিবুল। এবং তিনি মনপুরা থানার বকসি সহ নিয়মিত আসতেন বলেও জানান।

এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, এলাকাবাসীর হাতে ইয়াবাসহ কোর্টের জিআরও আটকের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এসআই রাজিবুলকে আটক করি। সকালে তাকে কোর্টের মাধ্যমে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top