পিরোজপুরে তালাবদ্ধ বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

বরিশাল জার্নাল ডেস্ক

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের আরামবাগ মহল্লার ‘মাওলানা মঞ্জিল’ নামের একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানে মাওলানা মো. নাসিরের মালিকানাধীন ওই ভবনের ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের কক্ষ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫টি প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। 

তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘মঠবাড়িয়াকে মাদকমুক্ত রাখতে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top