পটুয়াখালীতে সিলিং ফ্যানে ঝুলছিল স্কুলছাত্রীর লাশ

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় নিজ বসতঘর থেকে রাই কর্মকার (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরে রাই। পরে পরিবারের সদস্যরা বাসার দোতলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পরিবার কিংবা পুলিশ।

ঘটনার পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের এমন অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)  ঝিলন সিকদার বলেন, স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

ঢাকা পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top